মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২০৭ রানে গুটিয়ে যায় টাইগাররা। ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানে বিদায় নেন দুই ওপেনার।
সাইফ হাসান ৩ ও সৌম্য সরকার ৪ রান করে বিদায় নেন। এরপর নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় দলের হাল ধরেন। কিন্তু তাদের ব্যাটিং ছিল অনেকটা টেস্টের মতোই। অবশেষে দলীয় ২২.১ ওভারে ৭৯ রানের মাথায় ৬৩ বলে ৩২ রানে বিদায় নেন শান্ত। পরে অধিনায়ক মিরাজকে সঙ্গে নিয়ে ফিফটি তুলে নেন হৃদয়। ফিফটির পর নিজের ইনিংস বড় করতে পারেনি হৃদয়। তিনি ফিরে যান ৯০ বলে ৫১ রানে। এরপর মিরাজ আউট হন ১৭ রান
বাংলাদেশের দলীয় রান তখন ৪৩.৫ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান। এরপর দলের পক্ষে অভিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন ৪৬ রান করে বিদায় নেন। বাকিদের মধ্যে রিশাদ হোসেন ব্যাট থেকে আসে ২৬ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















