এশিয়া কাপে ফাইনালে উঠতে পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এই ম্যাচে জয়ী দল ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ এগিয়ে থাকতে বলে মনে করেন ধারাভাষ্যকার আতহার আলি খান।
ভারতের বিপক্ষে হারায় এশিয়া কাপের ফাইনালে ওঠার ক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অলিখিত সেমিফাইনাল। যেখানে টাইগাররা জিতবে বলে বিশ্বাস আতহারের, ‘ফাইনালে খেলার ব্যাপারে আমরা অবশ্যই আশাবাদী।’ তিনি পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস পাচ্ছেন সবশেষ সিরিজ থেকে। গত জুলাইয়ে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। যেখানে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।
এছাড়া আতহার বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ গত সিরিজে পাকিস্তানের বিপক্ষে যে খেলা খেলেছে, সেটা আমরা সবাই জানি। আপনারা এবং দর্শকরাও জানেন, আমরা কিন্তু ২–১ ব্যবধানে সিরিজ জয় করেছিলাম। আশা করি সেই আত্মবিশ্বাস নিয়েই নামবে এবং ভালো ক্রিকেট খেলবে।’
