পিছিয়ে থেকেও জয় তুলে নিলো সৌদি আরব

এশিয়ান কাপ ফুটবল

এশিয়ান কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে নাটকীয় জয়ের দেখা পেয়েছে সৌদি আরব। ওমানের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ২-১ গোলে জয় পেয়েছে দলটি। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে আল আল বুলেহি জয়সূচক গোলটি করেন।

১-১ গোলে অমীমাংসিত অবস্থায় শেষ সময়ে ফ্রি কিক থেকে উড়ে আসা বলে আল বুলেহি হেড করে বল ওমানের জালে পাঠিয়ে দেন। সঙ্গে সঙ্গে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলে দেন। কিন্তু ভিএআর  দেখে রেফারি গোলের সিদ্ধান্ত দেন।

এ জয়ের ফলে ‌’এফ’ গ্রুপে থাইল্যান্ড ও সৌদি আরবের পয়েন্ট সমান হলো।

থাইল্যান্ড ২-০ গোলে কিরগিজ রিপাবলিককে হারিয়েছে। ম্যাচের উভয়ার্ধে একটি করে গোল করেন সুপাচাই চাইডেড।

সৌদি আরবকে ম্যাচের শুরুতেই চমকে দিয়েছিল ওমান। খেলার ধারার বিপরীতে পেনাল্টি পায় ওমান। সৌদি আরব কর্নার কিক নেওয়ার পর দ্রতু কাউন্টার অ্যাটাকে যায় ওমান। বল নিয়ে মুহসেন আল ঘাসানি বক্সে ঢুকতেই তাকে অবৈধভাবে বাধা দেন সৌদি আরবের ডিফেন্ডার হাসান আল তামবাকতি। ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। সালাহ আল ইয়াইয়াই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন।

এক গোলে এগিয়ে যাওয়ার পর ওমান রক্ষণাত্মক খেলা শুরু করে। ফলে বার বার আক্রমণে গেলেও ওমানের রক্ষণ ভাঙতে পারছিলো না সৌদির ফুটবলাররা।

ওমান যে শুধু রক্ষণাত্মক ভূমিকায় ছিল তা নয়, সুযোগ বুঝে আক্রমণও যায়। সুযোগও পেয়েছিল তারা ব্যবধান বাড়ানোর। কিন্তু সুযোগ তারা কাজে লাগাতে পারেনি।

বিপরীতে গোলশোধে মরীয়া সৌদি আরব সফলতা পায় ম্যাচের ৭৮তম মিনিটে। বেশ কয়েকটা সুযোগ নষ্ট করার পর আব্দুল রহমান ঘারিব অসাধারণ এক স্কোরে সমতা ফেরায় কাতার বিশ্বকাপেই আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আররব। ওমানের চারজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়েই বল জালে ফেলেন তিনি।

আর ম্যাচের শেষ বাঁশি বাজার আগে সেই মূল্যবান গোলটি করেন আল বুলেহি। তার গোলে সৌদি আর স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে, আর হতাশায় ডুবে যায় ওমান।

Exit mobile version