২০২৬ সালে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে দুর্বল তিমুর লিস্তে বা পূর্ব তিমুরকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ।
ম্যাচে বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন শান্তি মার্ডি ও নবীরন খাতুন। একটি করে গোল করেন শ্রীমতি তৃষ্ণা, মোসাম্মত সাগরিকা, মুনকি আক্তার ও সিনহা শিখা।
রাজধানী ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের উভয় আর্ধে চারটি করে গোল করে বাংলাদেশ। ম্যাচের সবচেয়ে দর্শনীয় গোলটি ছিল শান্তি মার্ডির। ম্যাচের ৩২ মিনিটে ডান প্রান্ত থেকে মার্ডির বাম পায়ে নেয়া শটটি সরাসরি তিমুর লিস্তের জাল স্পর্শ করে।
ম্যাচে বড় জয় পাওয়া বাংলাদেশকে তাদের প্রথম গোলের জন্য ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিলো। শুরু থেকেই চাপ তৈরি করে খেলা বাংলাদেশকে প্রথম গোল এনে দেন সিনহা শিখা।
৩২তম মিনিটে মাঠের ডান প্রান্ত থেকে শান্তি মার্ডি মাঠের ডানপ্রান্ত থেকে বাম পায়ে যে শটটি নেন তা সরাসরি তিমুর লিস্তের পোস্টে ঢুকে যায়। যয় দেখা ছাড়া কিছুই করার ছিল না গোল রক্ষক হালিনা মারচির।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















