অলিম্পিক বাছাই ফুটবলের চূড়ান্ত পর্বের শুরুতে বড় ধাক্কা খেলো ব্রাজিল ও আর্জেন্টিনা। মঙ্গলবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে। আর্জেন্টিনার অবস্থা অতটা নাজুক হয়নি, তারা স্বাগতিক ভেনেজুয়েলার সঙ্গে দুর্ভাগ্যক্রমে গোলে ড্র করেছে।
প্রাথমিক বাছাই পর্ব শেষে আজ থেকে চার দল নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত বাছাই পর্ব। এ পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই দল প্যারিস অলিম্পিকের টিকেট পাবে।
ব্রাজিল গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে জয়ের মুখ দেখলেও শেষ ম্যাচে হেরে যায়। সেই হারের সীমানা থেকে এ ম্যাচেও তারা বের হতে পারেনি। প্রথমার্ধের শেষ মুহুর্তে দারুণ এক হেডে প্যারাগুয়েকে এগিয়ে নেন ফ্যাব্রিজিও পারেলতা। অথচ ম্যাচে এগিয়ে যাওয়ার সুযেগা পেয়েছিল ব্রাজিল। ২৯ মিনিটে তারা পেনাল্টি পেয়ে গোল করতে পারেনি।
ব্রাজিল পরবর্তী ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে। ভেনেজুয়েলা অবশ্য ব্রাজিলের জন্য এক আতঙ্কের নাম। কেননা গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই ভেনেজুয়েলার কাছে তারা নাস্তানাবুদ হয়েছিল। স্বাগতিক ভেনেজুয়েলা যে শক্তিশালী এক দল নিয়ে এই টুর্নামেন্টে খেলছে তার প্রমাণ তারা বারবার দিয়ে আসছে। ব্রাজিলকে নাস্তানাবুদ করার পর আজ আর্জেন্টিনাকে তারা রুখে দিয়েছে। এদিকে প্যারাগুয়ে পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে।
দুর্ভাগ্য আর্জেন্টিনার। পেনাল্টিতে শেষ মুুহুর্তে গোল হজম করে তারা বড় ধাক্কা হজম করেছে। ইনজুরি সময়ে যোগ করা দশম মিনিটে কেলসে পেনাল্টি থেকে গোল করে ভেনেজুয়েলাকে মূল্যবান পয়েন্ট এনে দেন। এর আগে ১৬ মিনিটে গোলরক্ষক ব্রে’র আত্মঘাতি গোলে আর্জেন্টিনা পিছিয়ে পড়েছিল। সেই আত্মঘাতি গোলই তাদেরকে ম্যাচে ফিরিয়ে আনে। ৩৯ মিনিটে গোলটি পায় আর্জেন্টিনা।
বিরতির পরপরই আলমাদা গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেয় এবং তারা জয়ের সুবাস পেতে থাকে। কিন্তু ১০০ তম মিনিটে পেনাল্টি থেকে কেলসে গোল করে আর্জেন্টিনার পয়েন্টে ভাগ বসায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















