প্যারিস অলিম্পিকে ছেলেদের রিকার্ভ এককে বাংলাদেশের সাগর ইসলাম প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন।
আজ ইনভেলিডসে আর্চারি মাঠে সাগর টোকিও অলিম্পিকে রুপা জয়ী ইতালির মাউরো নেসপোলির কাছে ৬-০ সেট পয়েন্ট হেরে বিদায় নিয়েছেন সাগর।
রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টটি পাঁচ সেটের লড়াই হলেও বেশি দূর খেলা গড়ায়নি। প্রথম তিন সেটেই ফল নিষ্পত্তি হয়ে যায়। বাকি দুই সেট আর খেলার প্রয়োজন হয়নি।
বিদায় নিয়ে সাগর ইসলাম মিক্সড জোনে এসে বলেছেন, ‘সবাই জিততে চায়। আমিও জিততে চেয়েছিলাম। কিন্তু কোনও কারণে তা হয়নি। এটা আমার মাত্র শুরু। আশা করছি সামনের দিকে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবো।
প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে মোট পাঁচজন অ্যাথলেট অংশ নিচ্ছেন। এদের মধ্যে সাগর ছাড়া বাকি চারজনই খেলছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি’র (আইওসি) দেয়া ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে। এদের মধ্যে ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেয়া শ্যুটার রবিউল ইসলাম ও সাঁতারে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নেয়া সামিউল ইসলাম রাফির অভিযান আগেই শেষ হয়েছে। এবার শেষ হলো সাগরের।
এদিকে, নারী সাঁতারু সোনিয়া আক্তার ৫০ মিটার ফ্রি স্টাইল বাছাইয়ে অংশ নিবেন ৩ আগস্ট।
আর দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান দ্বিতীয়বারে মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন। আগামী ৪ আগস্ট ১০০ মিটার স্প্রিন্টের বাছাইপর্ব শুরু হবে রাত সাড়ে ১০টায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















