হেড টু হেড শেষদুই ম্যাচে জয়ের পর গিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মায়ামি। আগের দুই দেখায় মোট ১০ গোল করা মায়ামির আক্রমণের সামনে পড়ে আবারও বড় ব্যবধানে হারতে পারে নিউ ইংল্যান্ড।
মেজর লিগ সকারে (এমএলএস) মাঝসপ্তাহের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন স্বাগতিক হিসেবে মাঠে নামছে ইন্টার মায়ামির বিপক্ষে। ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে আসার পরই দুর্দান্ত ফর্মে থাকা মায়ামি, নিউ ইংল্যাল্ডের বিরুদ্ধে ম্যাচেও জয় খুঁজছে। অন্যদিকে, নিউ ইংল্যান্ড তাদের শেষ চার ম্যাচে তিনটি হারার পর চাপের মধ্যে রয়েছে।
মন্ট্রিয়ালের বিপক্ষে আগের ম্যাচে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে মায়ামি। মেসি, সুয়ারেজ, আর জর্দি আলবাদের অভিজ্ঞতা আর মুভমেন্টে হঠাৎ করেই ভয়ংকর চেহারা নিয়েছে মায়ামির আক্রমণভাগ। সেইসঙ্গে মিডফিল্ডে সার্জিও বুস্কেটসের নিয়ন্ত্রণও দলের ভারসাম্য বাড়িয়ে দিচ্ছে।
নিউ ইংল্যান্ড অবশ্য ঠিক উল্টো পথে হাঁটছে। শেষ ম্যাচে পোর্টল্যান্ড টিম্বার্সের কাছে হেরে বসে তারা। চার ম্যাচে একমাত্র পয়েন্ট এসেছে কলোরাডোর বিপক্ষে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র থেকে। রক্ষণভাগ ভঙ্গুর—আর এই পরিস্থিতিতে মায়ামির বিপক্ষে মাঠে নামা মানেই বড় চ্যালেঞ্জ। গত দুই ম্যাচে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মোট ১০ গোল করেছে ইন্টার মায়ামি। সর্বশেষ দেখা হয়েছিল গত বছর অক্টোবরের ১৯ তারিখে, যেখানে মায়ামি ৬–২ ব্যবধানে জিতেছিল।
ম্যাচ সংক্রান্ত তথ্য
স্থান: গিলেট স্টেডিয়াম, ফক্সবোরা
তারিখ: বুধবার, ৯ জুলাই ২০২৫
সময়: স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ | বাংলাদেশ সময়: বৃহস্পতিবার সকাল ৫:৩০
