ফাইনালের আগে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ওপেনিং পজিশন চূড়ান্ত করতে পারেনি দলটি। ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকে এখন পর্যন্ত ১১টি টেস্ট ম্যাচে উসমান খাজা ছাড়া অস্ট্রেলিয়া চারজন ভিন্ন ওপেনার ব্যবহার করেছে। এই চারজনের কেউই হয়ত সুযোগ পাচ্ছেন না ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে।

আগামী ১১ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে তারা। যেখানে ওপেনিংয়ে দেখা যেতে পারে নতুন ওপেনারকে। সেটা হলে তিনি হবেন ১২ টেস্টে অস্ট্রেলিয়ার ৫ম ওপেনার।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষণার পর বেইলি জানান, ওপেনার হিসেবে নির্দিষ্ট কোনও স্পেশালিস্ট থাকা আবশ্যক নয়, ‘আমি মনে করি জশ (জশ ইংলিশ) এটা (ওপেনার) করতে পারবে, যেমনটি আমি মার্নাসের ক্ষেত্রেও বলেছি। এটা এমন একটি জায়গা যেখানে অনেকেই খেলতে পারে। যদিও সাধারণভাবে এটিকে বিশেষায়িত ভূমিকা হিসেবে দেখা হয়।’

জর্জ বেইলির কথা অনুযায়ী, মার্নাস ল্যাবুশেন এবং জশ ইংলিশকেও বিবেচনা করা টেস্টের ওপেনার হিসেবে। এদের মধ্যে ল্যাবুশেনের ফর্ম খুব একটা সুবিধাজনক নয়। চলতি টেস্ট চক্রে তার গড় ছিল মোটে ২৮.৩৩। এমনকি ২০১৬ সালের পর থেকে কেবলমাত্র ১ বার তিনি খেলেছেন ওপেনার হিসেবে।

Exit mobile version