ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

ভারত ও নিউজিল্যান্ডের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নমব আসরের। হাইভোল্টেজ ফাইনালে টস ভাগ্য পাশে পেলেন না রোহিত শর্মা। ফলে ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দুবাই ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

ফাইনাল নিয়ে ভারত টানা ১৫ ম্যাচ এবং রোহিত ১২ ম্যাচে টস হারলো। এর মধ্য দিয়ে টস হারের বিব্রতকর রেকর্ডে শীর্ষে থাকা ব্রায়ান লারাকে (১২) ছুঁয়ে ফেলেছেন ভারতের অধিনায়ক রোহিত।

ফাইনালের আগমুহূর্তে বড় হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। চোটে পড়ে ছিটকে গেছেন আসরের সর্বোচ্চ উইকেটকশিকারি ম্যাট হ্যানরি ছিটকে গেছেন। তার জায়গায় ফাইনালের একাদশে ফিরেছেন নাথান স্মিথ। অন্যদিকে, প্রত্যাশিতভাবে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ভারত।

অন্যদিকে, আইসিসির ওয়ানডে ইভেন্টে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপাটি এসেছিল ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও ফরম্যাটটিতে ২৫ বছরে তাদের আর কোনো বৈশ্বিক সাফল্য নেই।

গত ১৪ বছরে দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালসহ মোট ১৪টি আইসিসি টুর্নামেন্ট হয়েছে।
যেখানে ১২টিতে নকআউট ভারত। সেমি-ফাইনালে হেরেছে চারবার, ফাইনালে হেরেছে পাঁচবার। চ্যাম্পিয়ন ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই সময়ে ৮বার নকআউটে খেলেছে নিউজিল্যান্ড। চারবার আটকে গেছে সেমি-ফাইনালে, রানার্স আপ হয়েছে তিনবার।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, টম লাথাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ ও কাইল জেমিসন।

Exit mobile version