অবশেষে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে বল হাতে জ্বলে উঠল বাংলাদেশ! শনিবার রাতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠেন পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই কাটার মাস্টারের দুর্দান্ত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানে থেমেছে স্বাগতিকরা।
হিউস্টনের প্রেইরি ভিউ স্টেডিয়ামে ক্যারিয়ার সেরা ৬ উইকেট তুলে নতুন ইতিহাস গড়লেন মোস্তাফিজুর রহমান। চার ওভার বোলিং করে মাত্র ১০ রানে তুলে নেন ৬টি উইকেট। টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে স্বাগতিকদের পক্ষে শায়ান জাহাঙ্গীর ১৮, অ্যান্ড্রিস গাউস ২৭ ও কোরি অ্যান্ডাসন ১৮ রান করেন। এর বাইরে অন্য ব্যাটাররা সুবিধা করতে পারেননি।
এর আগে টানা দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে যুক্তরাষ্ট্র। এই ম্যাচে নিয়মিত একাদশের চার খেলোয়াড়কে বাইরে রেখে একাদশ সাজায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের লক্ষ্য ধবলধোলাইয়ের লজ্জা এড়ানো। সেই লক্ষ্যে শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















