বিসিবির অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপল সেঞ্চুরি করেছেন বিকেএসপির ওপেনার রিফাত বেগ। বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়েন এই বাঁহাতি ব্যাটার।
প্রায় ১১ ঘন্টা ব্যাটিং করে ৪৮৩ বল খেলে তাঁর ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩২০ রান। রিফাতের সেই ইনিংসে ছিলো ২৯ টি চার এবং ৪ টি ছক্কার মার।
চলছে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল। রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে মাত্র ১৪৩ রানে অলআউট হয় ঢাকা মেট্রো।
জবাবে ব্যাটিংয়ে নেমে একাই অপরাজিত ৩২০ রান করেন বিকেএসপির ওপেনার রিফাত। রিফাতের দল শেষ পর্যন্ত অলআউট হয় ৫৪৯ রানে। তাঁর দলের বাকি ১০ ব্যাটার মিলে খেলেছেন, ৪৭৮ বল, রান করেছেন ২০৪। তাঁর ত্রিশতকে প্রথম ইনিংসে ৪০৬ রান এগিয়ে যায় তাঁরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















