এনসিএলের বরিশাল-খুলনা ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বরিশালের ফিজিও হাসান আহমেদ। আজ সোমবার (২৭ অক্টোবর) খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা চলাকালে হার্ট অ্যাটাক করেন হাসান। পরে তাকে দ্রত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাসানের মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘এনসিএলে বরিশাল বিভাগের হয়ে এক দশকেরও বেশি কাজ করা হাসান আহমেদের মৃত্যুতে বিসিবি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে৷’
বরিশালের ফিজিও ছাড়াও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টারের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন হাসান। তার মৃত্যুতে আজ অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে কালো আর্মব্যান্ড পড়বে বাংলাদেশ দল।
ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। এনসিএলের প্রথম রাউন্ডে চলমান ম্যাচগুলোতে অংশ নেয়া দলগুলো আগামীকাল চতুর্থ দিনের খেলায় তার প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করবে বলেও জানিয়েছে বিসিবি।
