টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ। এবার শান্ত-সৌম্যদের টি-টোয়েন্টি ক্রিকেট শেখালো জিম্বাবুয়ে। রোববার মিরপুরে সিরিজের শেষ ম্যাচে দারুণ ব্যাটিংয়ে ৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে জিতেছে সফরকারীরা। এ জয়ের ফলে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরবে সিকান্দার রাজার দল।
জয়ের জন্য ১৫৮ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনার ব্রায়ানে বেনেট ও অধিনায়ক সিকান্দার রাজার ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় পায় সফরকারীরা। ব্রায়ান ৪৯ বলে ৫টি করে চার ও ছক্কায় ৭০ রান করে বিদায় নেন। তবে রাজা ৪৬ বলে ৬ বাউন্ডারি ও চার ছক্কায় ৭২ রান করে অপরাজিত থাকেন।
এর আগে মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান তোলে স্বাগতিক বাংলাদেশ। ব্যাট হাতে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ৪৪ বলে ছয় বাউন্ডারি ও এক ছক্কায় ৫৪ রান করেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৩৬ ও সাকিব আল হাসান ২১ রান করে বিদায় নেন।
শেষ দিকে জাকের আলী ১১ বলে এক বাউন্ডারি ও দুই ছক্কায় অপরাজিত ২৪ রান করেন। আর সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ৪ বলে অপরাজিত ৬ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















