অবশেষে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেল সংযুক্ত আরব আমিরাত। সোমবার রাতে নিজেদের মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২ উইকেটে হারায় তারা। এ জয়ের ফলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে তামিম-হৃদয়দ ও জাকেরদের দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রানে থেমেছে বাংলাদেশ। চোটের কারণে এ ম্যাচে ছিলেন না ইমন। তার পরিবর্তে তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ৯.১ ওভারে বিনা উইকেটে ৯০ রান তোলে লিটন-তামিম। এরপর তামিম তামিম ৩৩ বলে ৮ বাউন্ডারি ও তিন ছক্কায় ৫৯ রান করে বিদায় নেন।
এরপর লিটনের সঙ্গে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে শান্ত। তবে দলীয় ১২৪ রানের মাথায় লিটন ৩২ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় ৪০ রান করে বিদায় নেন। এবার শান্তর সঙ্গে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন হৃদয়। শান্ত ১৯ বলে ২৭ রান করে বিদায় নিলে ব্যাটিংয়ে এসে তান্ডব চালায় জাকের।
মাত্র ৬ বলে এক বাউন্ডারি ও দুই ছক্কায় ১৮ রান করে বিদায় নেন। আর শেষ ব্যাটার হিসেবে হৃদয় ২৪ বলে তিন বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৫ করে ফেরেন। ১৯.১ ওভারে বাংলাদেশর দলীয় রান তখন ৫ উইকেটে ২০১ রান। কিন্তু শেষ ৫ বলে মাত্র ৪ রান তোলেন শামীম ও রিশাদ। শামীম ৫ বলে ৬ রিশাদ ২ বলে ২ করে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচে এক বল বাকি থাকতেই বাংলাদেশকে ২ উইকেটে হারায় তারা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ২০ ওভারে ২০৫/৫
আরব আমিরাত ১৯.৫ ওভারে ২০৬/৮
আর আমিরাত ২ উইকেটে জয়ী
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















