বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ জিততে চায় নেদারল্যান্ডস

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। প্রথম সফরেই চমক দিতে চায় ডাচরা। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস,‘অবশ্যই বিশ্বাস করি, সিরিজ জিততে পারব। প্রতিটি সিরিজে জেতার জন্যই খেলি। আমরা আশা করি, ভালো ক্রিকেট খেলব। যদি যথেষ্ট ভালো খেলতে পারি, তাহলে আমাদের একটা সুযোগ থাকবে।’

আত্মবিশ্বাস খুঁজতে পেছন ফিরে নেদারল্যান্ডসের জন্য যদিও সুখস্মৃতি খুব একটা নেই। টি-টোয়েন্টি সংস্করণে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও বাংলাদেশ। এর মধ্যে একমাত্র জয় এসেছিল ২০১২ সালে। কাছের অতীতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও হেরেছিল তারা।
এডওয়ার্ডস বলেন, ‘এটি ভিন্ন সংস্করণ ও কন্ডিশন, কিন্তু ম্যাচ জেতা সব সময় আত্মবিশ্বাস জোগায়। দুটি দলই অনেক বদলে গেছে এখন (দুই বছর আগের তুলনায়)। আমরা আত্মবিশ্বাসী এবং সিরিজটার দিকে তাকিয়ে আছি।’

অবশ্য নিজেদের বিশ্বাসের কথাটাও জানিয়ে দিয়েছেন ডাচ অধিনায়ক, ‘দলের সবার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে। আমরা অনেক বেশি স্নায়ুচাপের ম্যাচ খেলেছি বিশ্বকাপ ও বাছাইয়ে। আমাদের যে সাম্প্রতিক পারফরম্যান্স, তা দেখিয়ে দেয়, নিজেদের দিনে যে কাউকে হারিয়ে দেওয়ার ক্ষমতা আছে।’

এছাড়া ডাচ অধিনায়ক, ‘বেশির ভাগ সময় এভাবেই আমরা সিরিজের জন্য প্রস্তুতি নিই, দুটি বা তিনটি দিন অনুশীলনের সুযোগ থাকে। আমাদের অনেকেরই এ অভিজ্ঞতা আছে। উপমহাদেশে আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে, তা নিয়ে আসব। নতুনদের জন্যও দ্রুত শিখতে হবে প্রস্তুতি নেওয়া। অবশ্যই সিরিজটা কঠিন।’

Exit mobile version