বাংলাদেশ-উইন্ডিজ টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-উইন্ডিজ টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন

ওয়ানডে সিরিজ শেষে এবার শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়ন্টি সিরিজ। সোমবার চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। তার আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর শতবর্ষী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের (সিআরবি) সামনে দুই দলের অধিনায়ক লিটন কুমার দাস ও সাই হোপ আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবরটি-টোয়েন্টি ম্যাচগুলো হবে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। মিরপুরে সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Exit mobile version