ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে একাদশে চারটি পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ। এ দিন টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন লিটন।
একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান। আসরের প্রথমবার খেলছেন পারভেজ হোসেন, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। স্পিনে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। খেলছে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে।
অন্যদিকে সিরিজ জয়ের পর একাদশে তিনটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত অধিনায়ক শেই হোপের সঙ্গে নেই জেডেন সিলস ও টানা দুই ম্যাচে প্রথম বলে আউট হওয়া শেরফেন রাদারফোর্ড। সিরিজে প্রথমবারের মতো খেলছেন আকিম ওগিস, গুডাকেশ মোটি ও আমির জাঙ্গু। হোপের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন রোস্টন চেইস।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন, নুরুল হাসান সোহান, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আলিক আথানেজ, রোস্টন চেইস (অধিনায়ক), আমির জাঙ্গু, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, আকিম ওগিস, গুডাকেশ মোটি, রোমারিও শেফার্ড।
