বাংলাদেশ ১১১ ওভারে ৪ উইকেটে ৪৪৭-লিড ১৬১

সিলেট টেস্টে তৃতীয় দিন লাঞ্চ বিরতি

বাংলাদেশ ১১১ ওভারে ৪ উইকেটে ৪৪৭

সিলেট টেস্টে বাংলাদেশ – আয়ারল্যান্ড

সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে বড় রানের পথে বাংলাদেশ। বৃহস্পতিবার তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে বাংলাদেশ ১১১ ওভারে ৪ উইকেটে ৪৪৭ রান করেছে। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৬১ রানে। নাজমুল হোসেন শান্ত ৬১ ও লিটন দাস ১৯ রান নিয়ে অপরাজিত আছেন।

এর আগে সকালে ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে ব্যাটিং শুরু করে দ্রতই ২ উইকেট হারায় বাংলাদেশ। নতুন বলে ১৪ বলের মধ‍্যে বিদায় নেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। দিনের দ্বিতীয় ওভারে মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে বড় জুটি ভাঙলেন ব‍্যারি ম‍্যাককার্থি। ম‍্যাককার্থির প্রথম দুই বলে আসে দুটি সিঙ্গেল।

তৃতীয় বল ছিল অফ স্টাম্পের বাইরে, পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন জয়। ঠিকঠাক পারেননি, ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লর্কান টাকারের গ্লাভসে। ভাঙে ২৭২ বল স্থায়ী ১৭৩ রানের জুটি। ২৮৬ বলে চার ছক্কা ও ১৪ চারে ১৭১ রান করেন জয়। ৮৭ ওভারে বাংলাদেশে রান তখন ২ উইকেটে ৩৪১। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার মুমিনুলকেও ফেরালেন ম‍্যাককার্থি।

পরপর দুই ওভারে আগের রাতের দুই অপরাজিত ব‍্যাটসম‍্যানকে ফিরিয়ে দিলেন ব‍্যারি ম‍্যাককার্থি। তার অফ স্টাম্পের বাইরে ডেলিভারি ছোবল দেয় মুমিনুল হকের ব‍্যাটের কানায়। এত ভেতরে ঢুকবে আশাই করেননি বাঁহাতি ব‍্যাটসম‍্যান। দ্বিতীয় স্লিপে ক‍্যাচ নেন অ‍্যান্ড বালবার্নি। ১৩২ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৮২ রান করেন মুমিনুল। এর আগে সফরকারীদের প্রথম ইনিংস গুটিয়ে দেয় ২৮৬ রানে।

Exit mobile version