ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনায় সংকটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশের যুদ্ধ অবস্থায় বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দেখা দিয়েছে শঙ্কা! পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েস্টি সিরিজ খেলতে এ মাসেই পাকিস্তানে যাওয়ার কথা টাইগারদের।
কিন্তু চলমান এই পরিস্থিতিতে বাতিল হতে পারে বাংলাদেশের সফর! তার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অবস্থা উন্নতি না হলে সরকারের সিদ্ধান্তের বাইরে যাবে না বোর্ড।
এ বিষয়ে বুধবার বিসিবির মিডিয়া কমেটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু খেলালাইভকে মুঠোফনে বলেন,‘ এই অবস্থায় আমরা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি। এক কথায় পাকিস্তানের জবাবের অপেক্ষায় আছি। আর নিরাপত্তাজনিত এই অবস্থায় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।,
চলমান অস্থির পরিস্থিতির মধ্যেই আগামী ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকেই বাংলাদেশ দল পাকিস্তানে যাবে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলতে।
সেখানে ২৫, ২৭ ও ৩০ মে এবং ১ ও ৩ জুন লাহোর আর ফয়সালাবাদে হবে ম্যাচগুলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে-বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফর কতটা স্বস্তির হবে বাংলাদেশ দলের জন্য? তবে যুদ্ধের দামামার মধ্যে পাকিস্তান সফর বাতিল হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘এখনই কিছু বলা যাচ্ছে না। আমার তাদের জবাবের অপেক্ষায় আছি। সবার আগে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা।
এছাড়া বিসিবির একটি সূত্র জানায়, সেক্ষেত্রে পরিস্থিতি উন্নতি না হলে বাতিল হতে পারে পাকিস্তান সফর। আর পাকিস্তানে খেলা না হলে সংযুক্ত আরব আমিরাতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














