বায়ার্নের ৯ গোল উৎসবে রাতে কেইনের ৪

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগে নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির কোচিংয়ে উড়ছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ডাইনামো জাগ্রেবকে ৯-২ গোলে উড়িয়ে দিয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথম দল হিসেবে ৯ গোল করার কীর্তি গড়ল বায়ার্ন।

বিধ্বংসী বায়ার্নের হয়ে একাই চার গোল করেন কেইন। চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক রেকর্ড গড়ার ম্যাচে পেনাল্টি থেকে তিনটি গোল করেন ইংলিশ তারকা। ওলিসে করেন দুই গোল। বাকি তিন গোলদাতা রাফায়েল গেররেইরো, লেরয় সানে ও লেয়ন গোরেটস্কা।

Exit mobile version