সৌভাগ্যের ছোয়াটা পায়নি বার্সেলোনা। পেলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের জায়গায় থাকতো বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও মৌসুমে স্প্যানিশ ক্লাবটির সাফল্য কম নয়। কোপা দেল রে, স্প্যানিশ সুপারকোপা আর লা লিগা জয় করেছে দলটি। মাঠের বাইরে থেকে এ দলকে পরিচালনার দায়িত্বে ছিলেন হ্যান্সি ফ্লিক। এমন সাফল্যে ফ্লিকের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা। নতুন চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।
ফ্লিকের ছোয়ায় বার্সেলোনা এ মৌসুম সৌরভ ছড়িয়েছে। ২০১৯ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছেছিল এবার। প্রথম লেগের খেলায় ৩-৩ গোলে ড্র’র পর ফিরতি লেগে ৪-৩ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়।
ফ্লিকের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি ছিল বার্সেলোনার। নতুন চুক্তি মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। বার্সেলোনার ইচ্ছা ছিল দীর্ঘ মেয়াদের চুক্তি। কিন্তু ফ্লিক দীর্ঘ মেয়াদী নয়, স্বল্প মেয়াদী চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছেন। গত এপ্রিলে যখন নতুন চুক্তির ব্যাপারে প্রস্তাব করা হয়েছিল তখন ফ্লিক জানিয়েছিলেন, আমি এমন কোচ নই, যে তিন বছরের জন্য চুক্তি করতে হবে। আমরা এই মাত্র এই প্রকল্প শুরু করলাম। আমি এক বছর অন্তর অন্তর চুক্তি বাড়াতে চাই।’
বার্সেলোনার এ মৌসুমে লা লিগার আর একটা মাত্র ম্যাচ বাকি। অ্যাথলেতিক ক্লাবের বিপক্ষে খেলবে তারা। এরপরে ক্লাব বিশ্বকাপের প্রস্তুতি তাদের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















