ঢাকা প্রিমিয়ার লিগে শুক্রবার বিকেএসিপিতে ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন ইয়াসির আলী। তার ঝড়ো ব্যাটিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে ২৪ রানে হারায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব।
এদিন বিকেএসিপর তিন নম্বর গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে রিতিমতো তান্ডব চালিয়েছেন ইয়াসির আলী। তিনি বলের পক্ষে অপরাজিত ১৪৩ রান করেন। তার ১২১ বলের এই ইনিংসে সাতটি করে চার ও ছক্কা রয়েছে। এছাড়া নুরুল হাসান সোহান ৩৩, মোনি খান ৬২ ও জিয়াউর রহমান ৪০ রান করেন।
ফলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান তোলে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। বল হাতে রূপগঞ্জর হয়ে তানভির ইসলাম তিনটি ও সৌম্য সরকার নেন দুটি উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৮ রানে থানে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের পক্ষে সেঞ্চুরি বঞ্চিত হন সাইফ হাসান ও আফিফ হোসেন। ওপেনার সাইফ ১১২ বলে আট বাউন্ডারি ও চার ছক্কায় ৯৫ রান করে হাসান মুরাদের বলে ক্যাচ আউট। এছাড়া আফিফ হোনে ৯৬ বলে ১০ বাউন্ডারি ও এক ছক্কায় ৯৮ রান করে মাসুম খানের বলে বোল্ড।
এছাড়া দলটির পক্ষে রিয়াজুর রাজা অপরাজিত ৪৯ ও তানভির অপরাজিত ২০ রান করেন। তবুও জিততে পারেনি তারা। ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৮ রানে থামে তারা। বল হাতে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের পক্ষে মাসুম খান ও মোনি খান তিনটি করে উইকেট নেন। এছাড়া কামরুল ইসলাম রাব্বি নেন দুটি উইকেট।
