বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে যতটা তোড়জোড় দেখা যাচ্ছে ততটা দেখা যাচ্ছে না আসন্ন এনসিএল আয়োজন নিয়ে। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে এমনটাই জানিয়ে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সেখানে উপস্থাপক বিসিবি প্রধানের কাছে জানতে চান যে এনসিএল নিয়ে কোনো সভা হচ্ছে না বিপিএলের মতো। জবাবে বুলবুল জানান,‘একটা প্রেস কনফারেন্স করলাম কিছুদিন আগে। সেখানে ৬০ ভাগ প্রশ্নই ছিল বিপিএল নিয়ে, তো আমি তখন সাংবাদিক ভাইদের জিজ্ঞেস করলাম যে বিপিএল কি এতটাই পপুলার। হ্যাঁ পপুলার ধুম ধারাক্কা একটা কালারফুল খেলা হয়।’
এছাড়া তিনি বলেন,‘কিন্তু এটা ক্রিকেট উন্নয়নের কোনো কাজে আসে না। এটা সবাই করে আমরাও করি। এটার আসলে ইম্প্যাক্টটা কি এটা এখনো ওইভাবে দেখতে পাইনি আমরা। ব্যক্তিগতভাবে আমি অবশ্যই বিপিএল করার পক্ষে।’
তবে এনসিএল আয়োজন নিয়ে আশার কথা শুনিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘তবে তার থেকে আপনি যে কথাটা বললেন এনসিএল আমরা চেষ্টা করছি। বিসিএলের চেয়ারম্যান আকরাম খানের সাথে কথা হয়েছে। আমাদের যে চারটা দল থাকে সেখান থেকে তিনটা দল দেশি এবং একটা আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা থেকে নেব। সেই খেলা গুলো আমরা দিন এবং রাত্রে খেলানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করব আগামী বছর যে কোনো একটা টেস্ট পিংক বলে খেলে ফেলতে পারি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















