আন্তর্জাতিক ফুটবলে শোকের ছায়া। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য লুইস গালভান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই সাবেক ডিফেন্ডার। কর্দোভা শহরের একটি হাসপাতালে বেশ কয়েক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গালভান।
১৯৭০ সালে পেশাদার ফুটবলে পথচলা শুরু করেন লুইস গালভান। প্রায় ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষদিকে বলিভিয়ার একটি ক্লাবেও খেলতে দেখা যায় তাকে।
১৯৭৫ সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান গালভান। একই বছর প্যান আমেরিকান গেমসে খেলেন আর্জেন্টিনার হয়ে। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৭৮ সালের বিশ্বকাপে। সেবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের প্রতিটি ম্যাচেই খেলেছিলেন এই নির্ভরযোগ্য ডিফেন্ডার।
১৯৮২ বিশ্বকাপেও দলে ছিলেন গালভান, যদিও সেই আসরে ভালো করতে পারেনি আর্জেন্টিনা। এক বছর পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। ১৯৮৭ সালে পেশাদার ফুটবল থেকেও অবসর নেন।
ফুটবল বিশ্ব আজ একজন বিশ্বকাপজয়ী বীরকে হারালো। গালভানের অবদান ফুটবলপ্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















