বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন আজ। দীর্ঘ চার বছর পর ঢাকার একটি হোটেলে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে তিনটি ক্যাটাগরি থেকে কাউন্সিলরদের ভোটে ২৫জন পরিচালক পাবে বিসিবি। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬টায়।
সন্ধ্যা সাড়ে ৭টায় সভাপতি ও সহ-সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে রাত ৯টায়। এবার যাচাই-বাছাই ও শুনানি শেষে বিসিবির নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ছিল ৫০ জনের। যাদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৬জন। ফলে এখন বিসিবির নির্বাচনে প্রার্থী আছেন মোট ৩৪জন। নির্বাচনে তিন ক্যাটাগরিতে মোট ভোটার ১৬৫ জন। তবে সিলেট, চট্টগ্রাম,বরিশাল ও খুলনায় কোন ভোট হবে না। প্রার্থীতা না থাকায় নির্বাচন হচ্ছে না।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হবেন ১০ পরিচালক। তাদের মধ্যে ৬ জনই অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ফলে বাকি চার পরিচালকের জন্য ১৫জন প্রার্থী নির্বাচন করবেন। যেখানে ভোট দেবেন ৩৫জন। ভোটারদের মধ্যে ই-ভোট দেবেন ১৯জন। বাকিরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন। ক্যাটাগরি-১–এ নির্বাচন হবে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে।
ঢাকা থেকে তিন প্রার্থী বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, নাজমূল আবেদীন ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের মধ্যে ঢাকা বিভাগের কাউন্সিলরদের ভোটে পরিচালক নির্বাচিত হবেন দুজন। তবে শেষ খবর আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে আমিনুল ইসলাম বুলবুল, নাজমূল আবেদীন নির্বাচন ছাড়াই পরিচালক হচ্ছেন। বাকি রাজশাহী ও রংপুরের তিনজন করে প্রার্থীর মধ্য থেকে নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন দুজন পরিচালক।
জেলা-বিভাগের ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা বিভাগ থেকে আগেই পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক আবদুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান। বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেটের রাহাত সামসও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম ও রাজশাহী থেকে একটি করে মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে। তাতে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী।
তবে আলোচিত ঢাকার ক্লাবগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হবে ১২ পরিচালক। সেখানে নির্বাচন প্রতিদ্বন্দ্বী করবেন ১৭জন প্রার্থী। মোট ভোটার ৭৬জন ভোটার। তার মধ্যে ই-ভোট দেবেন ৩৪জন। বাকিরা নির্বাচন কেন্দ্রে এসে ভোট দেবেন। অবশ্য তবে দেশের একটি দৈনিক পত্রিকায় কাল খবর প্রকাশিত হয়েছে, শুক্রবার রাতেই রাজধানীর একটি হোটেলে ক্লাব ক্যাটেগরির ১২ পরিচালক চূড়ান্ত করে ফেলা হয়েছে। ঢাকার ক্লাবগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি-২–এ। এই ক্যাটাগরির ৩০ প্রার্থীর মধ্যে ১৩ জনই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে ক্যাটাগরি-৩–এ মোট ভোটার ৪৫ জন। তাঁদের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক। তার জন্য প্রার্থী আছেন ২ জন। এখানে ৫টি ভোট হবে ই-ভোট আর বাকিরা এসে ভোট দেবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করায় এই ক্যাটাগরিতে প্রার্থী আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















