আরব আমিরাতের পর এবার বিসিবির প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। সবকটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে এখনও সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে অনিশ্চয়তার মুখে পড়ে সিরিজটি। অবশ্য পরে যুদ্ধবিরতি কার্যকর হলে নতুন করে বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছিল পিসিবি।
অন্তর্বর্তী সরকারের ‘সবুজ সংকেত’ পাওয়ার পর সম্মতি জানিয়েছে বিসিবি। তবে ক্রিকেটারদের চাওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজে খেলার ব্যাপারে চূড়ান্ত হয়।
আগামী ২৫ মে পিএসএলের ফাইনাল হবে। এরপরই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি। এই মুহূর্তে আরব আমিরাতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। আমিরাতের বিপক্ষে তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি হবে আগামী ২১ মে। এরপর পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ দল।
