৩৬ বছর বয়সী বেনজেমা ১৪ বছর রিয়াল মাদ্রিদে কাটানোর পর গত বছর সৌদি আরবে পাড়ি জমান। যোগ দেন সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদে। কিন্তু নিজেকে ঠিকমতো মানিয়ে নিতে পারছেন না সেখানে। ফলে আবার ইউরোপে ফিরতে চান ২০২২ সালের ব্যালন ডি অর জয়ী এ স্ট্রাইকার।
`করিম বেনজেমা আবার রিয়ালে ফিরে আসতে চায়’ এমন খবর অস্বীকার করেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলোত্তি।
গুঞ্জন উঠেছে, ‘এ বিষয়ে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে অ্যানচেলোত্তির কথাও হয়েছে’ তবে অ্যানচেলোত্তি বিষয়টি অস্বীকার করেছেন। শুক্রবার এক সাক্ষাতকারে তিনি বলেন, এটা মিথ্যা। আমরা বেনজেমাকে নিয়ে কোনো আলোচনা করিনি।’
সংবাদ সম্মেলনে বার্সেলোনার একটা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তাও অস্বীকার করেন বর্ষীয়ান এই কোচ। বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা’র অভিযোগ ‘লা লিগা এখন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। রেফারিদের কাছ থেকে রিয়াল মাদ্রিদ অনৈতিক সুবিধা পাচ্ছে’।
গত রোববার লা লিগার এক ম্যাচে আলমেইরার বিপক্ষে পিছিয়ে থেকেও ৩-২ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার অভিযোগ রিয়াল মাদ্রিদ এ ম্যাচে জোর করে জয় পেয়েছে। এ বিষয়ে আনচেলোত্তি বলেন, ‘আমি কোনো বিতর্ক নিয়ে কথা বলতে পছন্দ করি না। এ সপ্তাহে এ বিষয়টি নিয়ে অনেক কথা বলা হয়েছে। আমি দৃঢ়ভাবে বলতে পারি যে, লা লিগা দুর্নীতিতে জড়িয়ে পড়েনি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















