ব্যাটিং ব্যর্থতায় টি-২০ সিরিজ হারল বাংলাদেশ

ডট বল কমানোর কৌশল খুঁজছে টাইগাররা

টি-২০তে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। বুধবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় দ্বিতীয় টি-২০তে ১৪ রানে হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ সিরিজ জিতল ক্যারিবিয়ানরা। ১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশ।

রান তাড়ায় এদিন হোল্ডারের করা দ্বিতীয় ওভারের শেষ বলে নতুন জীবন পান সাইফ হাসান। জীবন পেয়ে অবশ্য ইনিংস বড় করতে পারেনি সাইফ। ক্যাচ দিয়েই বিদায় নেন ১১ বলে মাত্র ৫ রানে।

চতুর্থ ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এবার লিটনের ক্যাচ ছাড়লেন রাদারফোর্ড। তিনিও জীবন পেয়ে সুযোগ কাজে লাগাতে পারেনি। আকিল হোসেনের বলে লিটন বোল্ড ২৩ রানে। ৭.৩ ওভারে ২ উইকেটে বাংলাদেশের রান ৪৮। ইনিংসের ১১তম ওভারে জীবন পান হৃদয়।

জীবন পেয়েও ১৩তম ওভারের প্রথম বলে আউট তাওহিদ হৃদয়। রোমারিও শেফার্ডের বলে দুর্দান্ত ক্যাচ নেন সিলস। ১৪ বলে ১২ রান করেন তিনি। ৮৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এবার জাকের আলীকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন তানজিদ হাসান। কিন্তু উইন্ডিজের চতুর্থ ক্যাচ মিসে বেঁচে যান তানজিদ হাসান। তবে ৪৪ রানে জীবন পাওয়া তানজিদ ঠিকেই ফিফটি পূর্ণ করেন।

 তার ফিফটিতে ১৫তম ওভারে ১০০ রানে পৌঁছায় বাংলাদেশ। ৩৮ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। এটি তাঁর টি–টোয়েন্টি ক্যারিয়ারের নবম ফিফটি। শেষ তিন ওভারে তখন দরকার ৩৩ রান। ঠিক তখনই তানজিদ বিদায় নেন ৪৮ বলে ৬১ রানে। ১৮তম ওভারে জাকের ১৭ রানে আউট। পরের বলেই ১ রানে বোল্ড শামীম। ১৮.১ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের রান ১২৪। শেষ দিকে তানজিম হাসান সাকিব ৮ রান করে অপরাজিত থাকেন।

এর আগে চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

Exit mobile version