ইউরোপীয় ক্লাব পর্যায়ে ‘থার্ড টায়ার’ টুর্নামেন্টের ফাইনালে একপা দিয়ে রেখেছে ইতালিয়ান ‘সেরি-আ’ লিগের ক্লাব ফিওরেন্তিনা।সেমিফাইনালের ফিরতি লেগে আজ রাত পৌনে ১ টায় বেলজিয়ামের ‘ক্লাব ব্রাগ’র মাঠে খেলতে নামবে ফিওরেন্তিনা। প্রথম লেগে ৩-২ গোলে জয় পেয়েছিলো তারা। ফিরতি লেগে ড্র করলেই তারা চলে যাবে ৩০ মে’র ফাইনালে।
ইউরোপীয় ক্লাব ফুটবলে ব্রাগ ও ফিওরেন্তিনার মুখোমুখি হওয়ার ওই একবারই যাতে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাবটি।
অবশ্য সাম্প্রতিক সময়ের পারফরমেন্সে এগিয়ে আছে ব্রাগ। আগের ৫ ম্যাচে চার জয়ের বিপরীতে তাদের পরাজয় একটি। সমান ম্যাচে তিন জয়ের বিপরীতে দু;টিতে হেরেছে ফিওরেন্তিনা।
