এবার ভারতের ক্রিকেট ক্রিকেটশিল্পে বড় ধাক্কা দিল সরকার! ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কমছে অর্থের ঝন-ঝনানি। যে টুর্নামেন্ট খেলতে পারলে খেলোয়াড়দের পকেটে ঢোকে বড় অঙ্কের অর্থ। দেশটির সরকার অনলাইন গেমিং বিল পাস করেছে।
যে কোনও ধরনের রিয়েল গেমিং অ্যাপ নিষিদ্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে গোটা ক্রিকেটশিল্পেই বড় ধাক্কা লাগতে চলেছে। ভারতে পাস হওয়া নতুন আইনে ২০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে কেন্দ্রীয় সরকারের।
ড্রিম ১১-সহ সকল ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ বা রিয়েল গেমিং অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। যে কারণে ভারতীয় দলের মূল স্পনসর হিসাবে সরে গিয়েছে ড্রিম ১১। ভারতের এই নতুন আইনের ফলে গোটা ক্রিকেটশিল্পই বড়সড় ধাক্কা খেয়েছে।
আইপিএল-সহ যে সব লিগ এই ধরনের অ্যাপের থেকে পাওয়া অর্থের উপরে বেঁচে থাকে, তাদের মাথায় হাত পড়েছে। সাম্প্রতিক কালে গেমিং সংস্থাগুলি বিজ্ঞাপন এবং প্রচারে সবচেয়ে বেশি টাকা খরচ করত ক্রিকেটেই।
তাই সরকারের সিদ্ধান্তে সবচেয়ে বিপদে পড়েছেন ক্রিকেটারেরা। ভারতের যে সকল ক্রিকেটারের আইপিএল চুক্তি রয়েছে প্রায় প্রত্যেকেই কোনও না কোনও অ্যাপের সঙ্গে যুক্ত। এখন থেকে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের চুক্তি থাকছে না।
যেখানে পণ্য বিপণনের জন্য কোহলির চুক্তির পরিমাণ বার্ষিক ১০-১২ কোটি টাকা। যেখানে তরুণ এবং অপরিচিতেরা নেন বছরে ১ কোটি। সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেটারেরা বার্ষিক ১৫০-২০০ কোটি টাকা হারাতে চলেছেন।
এদিকে বোর্ডের মূল স্পনসর হারানোর পাশাপাশি আইপিএল হারাবে ‘মাই১১ সার্কল’কে, যারা প্রতি বছর বোর্ডকে ১২৫ কোটি টাকা করে দিত। পাঁচ বছরের চুক্তিতে আর তিন বছর বাকি ছিল। ফলে বোর্ডকে আইপিএলের সহযোগী স্পনসর খুঁজতে হবে।
কলকাতা, লখনউ এবং হায়দরাবাদের মতো দলগুলি গেমিং সংস্থা থেকে বছরে ১০-২০ টাকা রোজগার করত। সেটাও থাকছে না। লেজেন্ডস লিগ এবং বিভিন্ন রাজ্যের ছোটখাটো লিগেও যে সব গেমিং অ্যাপ টাকা ঢালত, সে সবও বন্ধ হয়ে যাবে।
বিশেষজ্ঞদের মতে, এই আইনের ফলে বিজ্ঞাপন শিল্পে বছরে ৮-১০ হাজার কোটি থাকার ক্ষতি হবে। এক সংস্থার মুখ্যকর্তা করণ তৌরানি ক্রিকবাজ় ওয়েবসাইটে বলেছেন, ‘সার্বিক বিজ্ঞাপনী খরচে এই গেমিং সংস্থাগুলি বাজারের ৭-৮ শতাংশ নিয়ন্ত্রণ করত।
তার ৮০ শতাংশই উবে যাবে। কারণ গেমিং বাজারের ৮০ শতাংশই নিয়ন্ত্রণ করে রিয়েল গেমিং অ্যাপগুলিকে, যেখানে টাকা দিয়ে খেলতে হয়। তাই এটা বড়সড় ক্ষতি। ক্রিকেটারদের রোজগার মার খাবে। ব্র্যান্ড ভ্যালু কমবে।
