হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন ভারতের বিপক্ষে দারুণ বোলিং করেছে ইংল্যান্ড। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়ে জবাবটা ভালোই দিচ্ছে ইংলিশরা। দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪৯ ওভারে ৩ উইকেটে ২০৯ রান। ভারতের চেয়ে তারা এখনও ২৬২ রানে পিলিয়ে আছে। ভারত নিজেদের প্রথম ইনিংসে থেমেছে ৪৭১ রানে।
অবশ্য প্রথম দিন শেষে ৩ উইকেটে ৩৫৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। রিশাভ পান্তের রেকর্ড সেঞ্চুরি ও শুবমান গিলের সঙ্গে দুইশ ছাড়ানো জুটিতে একপর্যায়ে ভারতের রান ছিল ৩ উইকেটে ৪৩০। সেখান থেকে ৪১ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ৪৭১ রানে!
জবাবে বেন ডাকেটের ফিফটি ও অলিভার পোপের সেঞ্চুরিতে দারুণ শুরু করেছে ইংল্যান্ড। হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২০৯ রান। এখনও অবশ্য পিছিয়ে তারা ২৬২ রানে। ইংলিশদের তিনটি উইকেটই নিয়েছেন বুমরাহ।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত ১ম ইনিংসঃ ৪৭১/১০
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৯ ওভারে ২০৯/৩
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













