ভারত না আসায় বড় ক্ষতিগ্রস্ত বিসিবি । আইসিসির ভবিষ্যৎ সফর সূচী অনুযায়ী, এশিয়া কাপের আগে ভারতের সঙ্গে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। ভারতের বিপক্ষে সিরিজ হলে আর্থিক দিক থেকে লাভবান হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারত না আসায় এখন সিরিজ চলছে নেদারল্যান্ডসের বিপক্ষে, যেটি কারণে উল্টো আর্থিক ক্ষতি হচ্ছে বিসিবির। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গত মাসে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। কিন্তু নানা বাস্তবতায় সেটি পিছিয়ে গেছে। এখন এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে একটা প্রতিপক্ষের দরকার ছিল বাংলাদেশের।
ফলে তাড়াহুড়ো করে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি আয়োজন করে বিসিবি। সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে বাংলাদেশের বিপক্ষে কোনো লড়াই করতেই পারেনি ডাচরা। নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করার মিশনে বুধবার (৩ সেপ্টেম্বর) মাঠে নামবে লিটনের দল।
ভারত না আসায় যেমন আর্থিক ঘাটতির মুখে পড়েছে বিসিবি, তেমনি এশিয়া কাপের আগে প্রস্তুতিটাও ভালোভাবে নিতে পারছে না বাংলাদেশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘কলকাতায় সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে আমরা হেরেছিলাম। তাই শক্তির ব্যাপারের চেয়ে বড় ব্যাপার হলো প্রস্তুতি।’
ফলে আর্থিক ক্ষতির কথা বলে বুলবুল বলেন, ‘এখানে ভারতের আসার কথা ছিল, আসেনি। আর্থিকভাবে আমরা কিন্তু কিছুটা ক্ষতিতে আছি এই ইভেন্ট নিয়ে, তারপরও এই ইভেন্ট আমরা করছি এজন্য যে, শ্রীলঙ্কা-পাকিস্তানের সঙ্গে আমরা খেললাম, এরপর গ্যাপটা না রাখার জন্য আমরা নেদারল্যান্ডসকে পেয়েছি, তাদেরকেই এনেছি।’[
বাংলাদেশ দল এখন থেকেই এশিয়া কাপ এবং আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করেছে বলে দাবি করেছেন বিসিবি সভাপতি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















