ভিসা জটিলতায় দলের সাথে আয়ারল্যান্ড যেতে পারলেন না আমির

CARDIFF, WALES - MAY 03: Pakistan player Mohammad Amir pictured during a Pakistan Cricket head shot session at Sophia Gardens on May 03, 2019 in Cardiff, Wales. (Photo by Stu Forster/Getty Images)

আগামী ১০ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজ শেষ হবে ১৪ মে। এতো সংক্ষিপ্ত সিরিজে স্কোয়াডে থাকা মোহাম্মদ আমিরকে খেলাতে পারা নিয়ে শঙ্কায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ সময়মতো ভিসা না পাওয়ায় দলের সাথে আয়ারল্যান্ড সফরে যেতে পারেননি এই তারকা পেসার।

ইএসপিএনক্রিকইনফো পিসিবির এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, ‘যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা আমির দলের অন্য সবার সঙ্গেই ভিসার আবেদন করেছিলেন। তবে দলের অন্য সবাই ভিসা পেলেও আমির পাননি। তাই সবাই গতকাল ডাবলিনের উদ্দেশে দেশ ছাড়লেও পাকিস্তানেই রয়ে গেছেন আমির।‘

এই সমস্যা সমাধানের জন্য ক্রিকেট আয়ারল্যান্ডের সাথে যোগাযোগ করছে পিসিবি। তাঁদের এক কর্মকর্তা ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘সময়মতো ভিসা পাওয়ার বিষয়টি হোস্ট ক্রিকেট বোর্ডের দায়িত্ব’।

অবসর ভেঙে চার বছর পর গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে ফিরেছেন আমির। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন নিয়ে আবারো পাকিস্তানের জার্সি গায়ে তুলেছেন ৩২ বছর বয়সী এই পেসার।

Exit mobile version