মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। দু’দলে ভাগ হয়ে বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দলের হয়ে মাঠে নামবেন দেশের সাবেকরা।
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি সামনে রেখে গতকাল সোমবার (২৫ মার্চ) লাল ও সবুজ নামে দু’টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
বাংলাদেশ লাল দল: নাইমুর রহমান দুর্জয়, মোঃ আকরাম খান, কাজী হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, খান আবদুর রাজ্জাক, আব্দুল হান্নান সরকার, ফয়সাল হোসেন ডিকেন্স,ডলার মাহমুদ, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন আহমেদ, তালহা জুবায়ের,আনোয়ার হোসেন মনির, হাসিবুল হোসেন শান্ত ও মোহাম্মদ আলী
বাংলাদেশ সবুজ দল: জাবেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফীস আহমেদ,মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ পাইলট, রাজিন সালেহ, এহসানুল হক সিজান,সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক,সজল চৌধুরী,মাহবুবুল আলম রবিন, রবিউল ইসলাম, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল ও এএসএম রকিবুল হাসান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















