চোটের কারণে গত বিপিএলের মাঝপথেই বিরতি নেন মাশরাফি বিন মুর্তজা। তবে চোট কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চতুর্থ রাউন্ডে নেমেই বল হাতে বাজিমাত। ৪০ বছর বয়সী এই ডানহাতি পেসার একাই পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৩৬ রানেম থামিয়ে দেয়।
মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে পর ১৩৭ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৮ ওভারে ছয় উইকেটে জয় পায় রূপগঞ্জ। ব্যাট হাতে রিজওয়ান ৪৭ ও শামীম ২৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এ ছাড়া ইমরানুজ্জমান ১৫ ও আমিনুল ইসলাম করেন ১২ রান।
এর আগে বিকেএসপির তিন নম্বার মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে ৩৫.৪ ওভারে ১৩৬ রানে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। বল হাতে ৮ ওভারে ১৯ রান দিয়ে মাশরাফি একাই শিকার করেন ৫ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাশরাফির এটি অষ্টম ফাইফার। গাজীর পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন আনিসুল ইসলাম।
