মাদ্রিদ পেল ২০২৭ সালের ফাইনাল আয়োজনের দায়িত্ব

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা -উয়েফা জানিয়েছে ২০২৭ সালের পুরুষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হবে বলে। মর্যাদাপূর্ণ এই ম্যাচের আয়োজক হওয়ার দৌড়ে মাদ্রিদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় ছিল আজারবাইজানের বাকুর অলিম্পিক স্টেডিয়াম। তাদেরকে হারিয়ে মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের আয়োজনের দায়িত্ব পেয়েছে।

উয়েফা আরও জানিয়েছে, ২০০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজন করবে পোল্যান্ডের ওয়ারশ’র ন্যাশনাল স্টেডিয়াম।

ইতালির মিলান শহরের সান সিরো স্টেডিয়ামকে প্রথম পুরুষ চ্যম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের ভেনু্য হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে উয়েফা সেই অধিকার প্রত্যাহার করে নেয়। কারণ সম্ভাব্য সংস্কারের জন্য ৯৯ বছরের পুরানো এই ভেনু্যটি খেলার জন্য যথাসময়ে প্রস্তুত থাকবে এমন নিশ্চয়তা দিতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। ফলে উয়েফা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।

২০২৪ সালের অক্টোবরে নতুন দরপত্র আহ্বান করলে মাত্র দুটি আবেদন আসে। একটি মাদ্রিদ থেকে অন্যটি বাকু থেকে। শেষ পর্যন্ত আলবেনিয়ার তিরানায় উয়েফার নির্বাহী কমিটির সভায় মাদ্রিদের নাম চূড়ান্ত করা হয়।

২০১৭ সালে উদ্বোধন হওয়ায় আতলেতিকোর ঘরের মাঠের দর্শক ধারণ ক্ষমতা ৭০,৬৯২ জন। এখানেই অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।

Exit mobile version