মায়ের ক‍্যান্সারের চিকিৎসার নিতে হাসপাতালে দৌড়াচ্ছেন হৃদয়!

টানা দুটি দ্বিপাক্ষিক সিরিজ শেষে কয়েক দিনের বিশ্রামে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এশিয়া কাপ সামনে রেখে গত ৬ আগস্ট থেকে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে ক্রিকেটারদের। সেই ক্যাম্পে এখনও যোগ দেননি তাওহীদ হৃদয়! এমন ঘটনার পর বেশ কিছু সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশ হয়, চুলের চিকিৎসার জন্য বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন ডানহাতি এই ব্যাটার। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন।

তাওহীদ হৃদয় আগামী ২০ আগস্ট সিলেটে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন। এদিকে, ইংল্যান্ডের লন্ডন ব্রিজের সামনে দাঁড়িয়ে নিজের ফেসবুক পেজে স্থিরচিত্র শেয়ার করেছেন হৃদয়। এমন ভুয়া সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার।

তিনি বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটে নিজের ফেসবুকে তাওহিদ হৃদয় লিখেন,‘বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক‍্যান্সার চিকিৎসার জন‍্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল‍্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন‍্য এতো ফোন…

এছাড়া হৃদয় লিখেন,‘ভিউ বাণিজ্যর জন‍্য আর কতো নিচে নামবেন আপনারা?? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানুষিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।’

Exit mobile version