ঢাকা প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বৃহস্পতিবার বিকেএপির চার নম্বর গ্রাউন্ডে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব ৫ উইকেটে হারায় তারা।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ধানমণ্ডি স্পোর্টস ক্লাব। ব্যাটিংয়ে নেমে ৩৩.৫ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে মনি খান ৩৫ ও নুরুল হাসান সোহান ২২, জাকিরুল আহমেদ ১৯ ও সানজামুল ১৮ রান করেন। এছাড়া আর কেউ সুবিধা করতে পারেনি।
বল হাতে রবিউল হক দুর্দান্ত বোলিং করে ৫.৫ ওভারে মাত্র ১ রানে একাই নেন ৪ উইকেট। এছাড়া আরিফ আহমেদ ও তৈবুর রহমান দুটি করে উইকেট নেন।
সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অগ্রণী ব্যাংকের। দলীয় ৫৩ রানে চার উইকেট হারায় তারা। ইমরানুজ্জামান ১১,সাদমান ইসলাম ১৮, অধিনায়ক ইমরুল কায়েষ ০ ও অমিত হাসান ২ রান করে বিদায় নেন। এরপর দলের পক্ষে হাল ধরেন মার্শাল আইয়্যূব। তবে এরপর তৈবুর রহমান ২২ রান করে বিদায় নিলে মার্শাল ৫১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া শুভাগত হোমেন চৌধুরীরর ব্যাট থেকে আসে ৯ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













