শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত শিরোপা জয় করা হয়নি। এবার স্থান নির্ধারণী খেলায় মালির কাছে হেরে চতুর্থ হয়েছে আর্জেন্টিনা। ইন্দোনেশিয়ায় শুক্রবার স্থান নির্ধারণী খেলায় মালির কাছে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। ৩-০ গোলে হেরেছে তারা।
মালির হয়ে ম্যাচে গোল করেছেন ইব্রাহিম দিয়ারা, মামাদু দোম্বিয়া ও হামিদু মাকালু।
ম্যাচ শুরু হতে না হতেই আর্জেন্টিনাকে চমকে দেয় মালি। ম্যাচের নবম মিনিটে ইব্রাহিম দিয়ারা গোল করে মালিকে এগিয়ে নেয়। শুরুর এ গোল আর্জেন্টিনা ফেরত দিতে পারেনি, উল্টো প্রথমার্ধের শেষ মুহুর্তে আরো এক গোল হজম করে তারা। দুই গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা আর ম্যাচে ফিরতেই পারেনি। বরং দ্বিতীয়ার্ধের শুরুতে আরো এক গোল হজম করে তারা।
আর্জেন্টিনা প্রথম ম্যাচে সেনেগালের কাছে হারলেও পরের ম্যাচগুলোতে তারা দারুণ খেলেছিল। কিন্তু এ ম্যাচে মালির কাছে তারা পাত্তাই পায়নি।
