মিরাজের ৫ উইকেটের দিনে ৮২ রানের লিড নিয়ে থামলো জিম্বাবুয়ে

সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩রানে থেমেছে সফরকারী জিম্বাবুয়ে। এর আগে প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ফলে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বিপক্ষে ৮২ রানের লিড পেয়েছে জিম্বাবুয়ে। বল হাতে জিম্বাবুয়ের বিপক্ষে একাই ৫ উইকেট শিকার করেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।

টেস্টে মিরাজের ১১তম ৫ উইকেট শিকার। ২০.২ ওভারে ৫২ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এছাড়া নাহিদ রানা ১৮ ওভারে ৭৪ রান দিয়ে নেন ৩ উইকেট নেন। প্রথম দিনের খেলা শেষে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করে সফরকারীরা।

কিন্তু সোমবার (২১ এপ্রিল) দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সফরকারীরা। শুরুতেই পেসার নাহিদ রানার জোড়া আঘাত। বেন কারান ও ব্রায়ান বেনেট-এর উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার।   

এরপর আঘাত হানেন হাসান মাহমুদ। এবার নিক ওয়েলচকে সরাসরি বোল্ড করেন এই বোলার। ফলে প্রথম সেশনে ২১ রান যোগ করতেই বিদায় নেন জিম্বাবুয়ের ৩ ব্যাটার। চতুর্থ উইকেট জুটিতে ক্রেইগ এরভিনকে নিয়ে হাল ধরেন উইলিয়ামস।

তারা ৯০ বলে ৪১ রানের জুটি গড়েন। তবে লাঞ্চের আগেই জুটি ভাঙেন নাহিদ। জাকের আলীর হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮ রান। এরপর পঞ্চম উইকেট জুটিতে উইলিয়ামসের সঙ্গে জুটি বাঁধেন মাধেভেরে।

তাদের জুটি থেকে আসে ৭৯ বলে ৪৮ রান। এবার মাধেভেরেকে সাজঘরে ফিরিয়ে জুটি ভাঙেন খালেদ আহমেদ। এরপর বড় কোনও জটি গড়তে পারেনি জিম্বাবুয়ে। এরপর কেবলই মিরাজ শো!

১০৮ বলে ৫৯ রান করা উইলিয়ামসকে ফিরিয়ে মেহেদী হাসান মিরাজের শুরু। এরপর একে একে আরও ৪ ব্যাটারকে ফেরত পাঠান মিরাজ। টেস্ট ক্যারিয়ারে ১১তম বারের মতো ৫হ উইকেট শিকার করেন এই স্পিনার। শেষ পর্যন্ত ৮২ রানের লিড নিয়ে ২৭৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

Exit mobile version