ঢাকা প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে আবাহনী লিঃ। শুক্রবার বিকেএসপিতে মুমিনুল হকের দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেটে জিতেছে চ্যাম্পিয়নরা। এ জয়ের ফলে সাত ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। বল হাতে একাই চার উইকেট শিকার করেন মুমিনুল হক।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৫.১ ওভারে ১০ উইকেটে ১৯৯ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন মুমিনুল হক। এছাড়া ওয়াইজ সিদ্দিকী ৪২ ও সাকলাইন ২৭ রান করেন। আবাহনীর পক্ষে বল হাতে মুমিনুল হক ৬.১ ওভারে ৩৮ রান দিয়ে একাই নেন চার উইকেট। এছাড়া রকিবুল হাসান, মোসাদ্দেক হোসেন ও মাহফুজুর রাব্বি দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০০ রান তোলে আবাহনী। দলের পক্ষে অধিনায়ক শান্ত ৪৩, মিঠুন ৭৬ ও মুমিনুল হক ২৪ রান করেন। এছাড়া মাহফুজুর ৮ রান করে অপরাজিত থাকেন। বল হাতে গাজীর পক্ষে পারভেজ জীবন তিনটি। এছাড়া লিমন ও আবুল হাশেম দুটি করে উইকেট নেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















