চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বৃদ্ধাঙ্গুলিতে চোট পান তিনি। ফলে বিসিবি জানিয়েছে, মুশফিকের জায়গায় টেস্ট দলে নেওয়া হয়েছে তাওহীদ হৃদয়কে। শুক্রবার সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
ফলে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর প্রথমবার জাতীয় টেস্ট দলের স্কোয়াডে ডাক পেলেন তাওহীদ হৃদয়। ২৩ বছর বয়সী তাওহীদ ৩০ ওয়ানডে এবং ১৪ টি-টোয়েন্টি খেলেছেন। তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ার খুব বড় নয়। ১৪ ম্যাচ খেলেছেন। সেখানে তার ব্যাটিং গড় ৪৮.০৫।
উল্লেখ্য, চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। পরে বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম বিবৃতিতে জানান, ঢাকায় এক্সরে করানো হলে মুশফিকের আঙুলে ভাঙন ধরা পড়ে। কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ লাগবে ঠিক হতে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















