যে কারণে ওয়ানডে দলে সৌম্যর পরিবর্তে নাঈম শেখ

দীর্ঘ অপেক্ষার পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন নাঈম শেখ। সোমবার (২৩ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

দল ঘোষণার পর দলে নাঈম শেখের ফেরা এবং সৌম্য সরকারের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠেছে। দুই বছর পর আবারও ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তার ধারাবাহিক পারফরমেন্সের কারণেই নির্বাচকরা তাকে দলে ডেকেছে।

সবশেষ গল বছরের বিপিএলেও নাঈম শেখ ছিলেন রান তালিকার শীর্ষে। নাঈম শেখকে দলে ডাকার কারণ জানিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘ওপেনার পজিশনটা স্পেশালিস্ট জায়গা। আমরা তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং অ্যাভেইলেবল অপশন খুঁজছিলাম। সেই আলোকে নাঈম শেখ দলে এসেছে।’

তবে সৌম্য সরকার দল থেকে বাদ পড়ার মূল কারণে তার অধারাবাহিক পারফরমেন্স। লিপু বলেন, ‘সৌম্য চোটের কারণে অনেক ম্যাচ খেলতে পারেনি, পারফরম্যান্স খুব একটা ভালো না। নাঈম তার চেয়ে ভালো করছে এখন, তাই তাকে বিবেচনা করেছি, তবে সৌম্য ভালো প্লেয়ার আবারও দলে ফিরবে।’

তবে ওয়ানডে দলে জায়গা হয়নি নুরুল হাসান সোহানের। এ বিষয়ে তিনি বলেন,‘সোহান ভালো প্লেয়ার, সুযোগ আছে তার। তবে লিটন ক্যাপ্টেন তাই তাকে দলে নিতে হয়েছে। সোহান এখানে না খেললেও জিএসএল খেলবে। সামনে আমাদের আরও সিরিজ আছে, সোহান আমাদের মাথায় আছে।’

Exit mobile version