রনি ও কামরুলের ব্যাটিং তান্ডবে তামিমের প্রাইম ব্যাংককে হারাল মোহামেডান

রোমাঞ্চকর লড়াইয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে বৃষ্টি আইনে ১ উইকেটে হারিয়েছে ঢাকা মোহামেডান। প্রাইম ব্যাংকের দেয়া ২৭২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়া মোহামেডানকে জয় এনে দেন দুই বোলার।

এ দিন বিকেএসপিতে প্রথমে ব্যাট করতে নেমে তামিম ইকবালের হাফসেঞ্চুরি ও পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরির সাথে সাব্বির রহমানের ৩৯ রানের সুবাদে ২৭৯ রান তোলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বল হাতে মোহামেডানের হয়ে আরিফুল হক তিনটি এছাড়া নাসুম আহমেদ দুটি উইকেট নেন।

প্রাইম ব্যাংক ২৮০ রান তুললেও বৃষ্টি আইনে মোহামেডান লক্ষ্য পায় ২৭২ রানের। ফলে নতুন টার্গেটে ব্যাট করতে নেমে ৩ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় তারা। মোহামেডানের পক্ষে মাহিদুল ইসলাম ৭৮, আরিফুল ইসলাম ৪৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ রান করে বিদায় নেন।

শেষ দিকে রনি তালুকদার ৩৬ বলে তিনটি বাউন্ডারি ও চার ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন। এছাড়া কামরুল ইসলাম ১৪ বলে তিন বাউন্ডারি ও দুই ছক্কায় ২৮ রান করে অপরাজিত থাকেন।

Exit mobile version