রিয়াল মাদ্রিদ নিজেদের সংগ্রহে আরো একটা বড় জয় জমা করেছে। রোববার রাতে নিজেদের মাঠে উড়িয়ে দিয়েছে রেলিগেশন আতঙ্কে থাকা সেল্টা ভিগোকে। দুই আত্মঘাতি গোলের সুবাদে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটির জয় ৪-০ গোলে।
রিয়াল মাদ্রিদের এ জয়ে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, ভিনসেন্টে গুয়াইতা, কার্লোস ডোমিনিগুয়েজ ও আরডা গুলার। মাঝের দুই গোল আত্মঘাতি। এ জয়ের সুবাদে রিয়াল মাদ্রিদ শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরো পোক্ত করেছে। ২৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৯। দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৬২। ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।
ম্যাচের ফলাফল বলছে রিয়াল মাদ্রিদ সহজ জয় পেয়েছে। এটা ঠিক যে, শুরুতে তারা একচ্ছত্র আধিপত্য করেছে। তবে দ্বিতীয়ার্ধে সেল্টা ভিগো তাদের জন্য বেশ ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছিল। বেশ কয়েকবার রিয়াল মাদ্রিদের শিবিরে তারা হামলা চালিয়েছে। শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদের গোলরক্ষককে বেশ কয়েকবার কঠিন পরীক্ষায় ফেলেছিল তারা।
ম্যাচ শেষে ভিনিসিয়াস জুনিয়র বলেন, ‘আমি অনেক খুশি। আমরা আমাদের সেরা চেষ্টা করছি। আমরা ভালো একটা সময় পার করছি। এভাবেই আমরা খেলতে চাই। আশা করছি ইনজুরিমুক্তভাবে খেলতে পারবো। ইনজুরির কারণে এ মৌসুম আমাদের অনেক ক্ষতি হয়েছে।’
ভিনিসিয়াস জুনিয়র ২১ মিনিটে দলকে এগিয়ে নেন। মৌসুমে এটি তার দশম গোল। এই এক গোলেই ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ দশ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় সেল্টা ভিগোর রক্ষণভাগ। ৭৯ ও ৮৮ মিনিটে নিজেদের জালে নিজেরাই বল জড়িয়ে দেয়। আর গুলার ৯৪ মিনিটে শেষ গোলটি করেনছ। ১৯ বছর বয়সী গুলারের এটি ছিল প্রথম গোল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















