নিয়মিত ম্যাচ খেলার সুযোগ করে দিতে আবাহনী তাকে ছেড়ে দেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাছে। আর ক্লাবটির হয়ে মাঠে নেমেই আলো ছড়াচ্ছেন তরুণ এই লেগ স্পিনার। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে অসাধারণ বোলিং করে একাই শিকার করেছেন ৫ উইকেট। রিশাদের দারুন বোলিংয়ের পরও জিততে পারেনি শাইনপুকুর। লিগে ৬ ম্যাচে দুই জয় ব্রাদার্সের। সমান খেলায় তিন জয়ে শাইপুকুরের পয়েন্ট ৬।
বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে তারা হেরেছে ২৬ রানে। এ দিন ব্রাদার্স ইউনিয়ন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২২২ রান তোলে। দলের পক্ষে আব্দুল মজিদ মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ৯৫ রান করেন এই ওপেনার। এছাড়া রহমতউল্লাহ ২০,মাহমুদুল হাসান ৩৬ ও তারুণ ফেরদাউস অপরাজিত ৩২ রান করেন।
বল হাতে শাইনপুকুরের হয়ে ১০ ওভার বোলিং করে ৪৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন রিশাদ হাসান। এছাড়া আরাফাত সানি নেন দুটি উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে এক ওভার বাকি থাকতে ১৯৬ রানে অলআউট শাইনপুকুর। দলের পক্ষে তানজিদ হাসান তামিম ৪১, মেহরাব হোসেন ৩৬ ও জায়েদ রনি ২৯ রান করে বিদায় নেন। বল হাতে ব্রাদার্সের হয়ে রহমত উল্লাহ ও মনির হোসেন নেন তিনটি করে উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















