• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result

Home স্পোর্টস আপডেট ক্রিকেট

কোহলি-রোহিতের রেকর্ডময় ম্যাচে লড়াকু হার দক্ষিণ আফ্রিকার

প্রথম ওয়ানডেতে ভারতের জয় ১৭ রানে

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
ডিসেম্বর ১, ২০২৫
in ক্রিকেট
Reading Time: 13 mins read
0
A A
0
কোহলির রেকর্ড সেঞ্চুরি - রোহিতের দাপটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের জয়

কোহলির সেঞ্চুরিতে ভারতের জয়

Share on FacebookShare on Twitter

সেঞ্চুরির দিনে কোহলির রেকর্ড – লড়াই করেও হার দক্ষিণ আফ্রিকার

টেস্ট সিরিজে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ধবল ধোলাইয়ের শিকার হয়েছে ভারত। তাই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ছিল সবার মনোযোগ। সেই ম্যাচে বিরাট কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়েছে ভারত। রাঁচিতে হয়েছে হাই-স্কোরিং ম্যাচ। দারুণ লড়াই করে তবেই হেরেছে প্রোটিয়ারা। ৩ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

টস জিতে স্বাগতিক ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ২৫ রানের মধ্যেই যশস্বী জয়সওয়ালের উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এরপর রোহিত শর্মা ও বিরাট কোহলি দেখিয়েছেন তাদের অভিজ্ঞতার ক্যারিশমা। যেই অভিজ্ঞতার ঘাটতি ছিল টেস্ট সিরিজে। এবার রোহিত-কোহলি দ্বিতীয় উইকেটে ১০৯ বলে ১৩৬ রান যোগ করে।

কোহলির রেকর্ড সেঞ্চুরি
১০৯ বলে ১৩৬ রানের জুটি গড়েন রোহিত-কোহলি

প্রোটিয়া বোলারদের ওপর রোহিত-কোহলি যে শাসন চালিয়েছেন, তাতেই বড় সংগ্রহের ভিত পেয়েছে ভারত। রোহিত ৫১ বলে ৫ চার, ৩ ছয়ে ৫৭ রানে আউট হলে জুটি ভাঙে। ‘হিটম্যান’ খ্যাত এই ওপেনার ওয়ানডেতে এদিন ৩৫২ ছক্কা পূর্ণ করে বিশ্বরেকর্ড গড়েছেন। এখন ওয়ানডেতে সর্বাধিক ছক্কা তার। ৩৫১ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি।

৫২তম সেঞ্চুরি

কোহলি ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র ১০২ বলে। আন্তর্জাতিক ক্রিকেটের যে কোনও এক ফরম্যাটে এখন সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড তার। শচীন টেন্ডুলকার টেস্টে ৫১ সেঞ্চুরি করে রেকর্ডটার মালিক ছিলেন। কোহলি ১২০ বলে ১১ চার, ৭ ছক্কায় ৪৩তম ওভারে সাজঘরে ফেরেন ১৩৫ রানে।

কোহলির রেকর্ড সেঞ্চুরি
ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি হাঁকিয়ে কোহলির উল্লাস

এরপরও ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৯ রান করেছে। কারণ, লোকেশ রাহুল ৫৬ বলে ২ চার, ৩ ছয়ে ৬০ ও রবীন্দ্র জাদেজা ২০ বলে ২ চার, ১ ছয়ে ৩২ রান করেন। ২টি করে উইকেট নেন মার্কো ইয়ানসেন, নান্দ্রে বার্গার, করবিন বশ ও ওটনিল বার্টম্যান।

শচীনকে পেছনে ফেলে কোহলির আরও রেকর্ড

জবাব দিতে নেমে ১১ রানেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটন শূন্য রানে আউট হন। তবে ম্যাথু ব্রিটজকের হাফ সেঞ্চুরি, টনি ডি জর্জির ৩৫ বলে ৭ চারে ৩৯ ও ডিওয়াল্ড ব্রেভিসের ২৮ বলে ২ চার, ৩ ছয়ে ৩৭ রান প্রোটিয়াদের কিছুটা বিপদ কাটিয়েছে।

কোহলির রেকর্ড সেঞ্চুরি
হর্ষিত রানার সঙ্গে ডি ককের উইকেট পতনের উদযাপন কোহলির

এরপরও ১৩০ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে ষষ্ঠ উইকেটে ৬৯ বলে ৯৭ রানের দারুণ এক জুটি গড়েন ব্রিটজকে ও মার্কো ইয়ানসেন। ইয়ানসেন ৩৯ বলে ৮ চার, ৩ ছক্কায় ৭০ রানে আউট হওয়ার কিছু পরেই ব্রিটজকে ৮০ বলে ৮ চার, ১ ছয়ে ৭২ রানে সাজঘরে ফেরেন।

মুশফিককে ছাড়িয়ে লিটনের নতুন রেকর্ড

২২৮ রানে ৭ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবু তারা জয়ের কাছাকাছি পৌঁছে করবিন বশের ৫১ বলে ৫ চার, ৪ ছক্কায় ৬৭ রানের সুবাদে। কিন্তু ৪৯.২ ওভারে গুটিয়ে যায় ৩৩২ রানে। কুলদীপ যাদব ৬৮ রানে ৪টি ও হর্ষিত রানা ৬৫ রানে ৩টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ইনিংস- ৩৪৯/৮; ৫০ ওভার (কোহলি ১৩৫, রাহুল ৬০, রোহিত ৫৭, জাদেজা ৩২; বার্টম্যান ২/৬০, বার্গার ২/৬৫, বশ ২/৬৬, ইয়ানসেন ২/৭৬)।

দক্ষিণ আফ্রিকা ইনিংস- ৩৩২/১০; ৪৯.২ ওভার (ব্রিটজকে ৭২, ইয়ানসেন ৭০, বশ ৬৭, ডি জর্জি ৩৯, ব্রেভিস ৩৭; কুলদীপ ৪/৬৮, হর্ষিত ৩/৬৫, অর্শদীপ ২/৬৪)।

ফল: ভারত ১৭ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি (ভারত)

Via: এমআর

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

১২৯ ক্রীড়াবিদের হাতে ভাতা ও মেডেল তুলে দিলেন প্রধানমন্ত্রী

১২৯ ক্রীড়াবিদের হাতে ভাতা ও মেডেল তুলে দিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে যোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে যোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ৩০, ২০২৬
বিশ্বকাপ ও বিসিবির তদন্ত নিয়ে ব্যাখ্যা দিলেন বুলবুল

বিশ্বকাপ ও বিসিবির তদন্ত নিয়ে ব্যাখ্যা দিলেন বুলবুল

মার্চ ৩০, ২০২৬
নারী টি-২০ বিশ্বকাপে থাকছেন সাথিরা জাকির

নারী টি-২০ বিশ্বকাপে থাকছেন সাথিরা জাকির

মার্চ ৩০, ২০২৬
বিসিবির দুর্নীতি! ফেঁসে যাচ্ছেন তামিম গ্রুপ

বিসিবির দুর্নীতি – ফেঁসে যাচ্ছেন তামিম গ্রুপ

মার্চ ৩০, ২০২৬
হাসানকে যে শাস্তি দিলো পিসিবি

হাসানকে যে শাস্তি দিলো পিসিবি

মার্চ ৩০, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
বিসিবির দুর্নীতি! ফেঁসে যাচ্ছেন তামিম গ্রুপ

বিসিবির দুর্নীতি – ফেঁসে যাচ্ছেন তামিম গ্রুপ

মার্চ ৩০, ২০২৬
ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩০, ২০২৬
খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে যোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে যোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ৩০, ২০২৬
নারী টি-২০ বিশ্বকাপে থাকছেন সাথিরা জাকির

নারী টি-২০ বিশ্বকাপে থাকছেন সাথিরা জাকির

মার্চ ৩০, ২০২৬
বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ইরাকের খেলোয়াড়দের অনুশীলন

বলিভিয়াকে হারালেই চূড়ান্ত পর্বে ইরাক

মার্চ ৩১, ২০২৬
বসনিয়ার বিপক্ষে প্লে অফ ম্যাচের জন্য ইতালির অনুশীলনে

ইতালির সামনে এভারেস্টসম বাধা বসনিয়া

মার্চ ৩১, ২০২৬

টিভিতে আজকের খেলা – ৩১ মার্চ ২০২৬

মার্চ ৩১, ২০২৬
১২৯ ক্রীড়াবিদের হাতে ভাতা ও মেডেল তুলে দিলেন প্রধানমন্ত্রী

১২৯ ক্রীড়াবিদের হাতে ভাতা ও মেডেল তুলে দিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩০, ২০২৬

Recommended

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist