রোববার এক প্রীতি ম্যাচে ইন্টার মায়ামি হংকংয়ের মুখোমুখি হচ্ছে। এ ম্যাচে লিওনেল মেসি খেলবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। কেননা ইনজুরির কারণে আল নাসরের বিপক্ষে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন মেসি। তবে মায়ামি কোচ সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, হংকংয়ের বিপক্ষে মেসি খেলবেন।
ইনজুরির কারণে রিয়াদের অনুষ্ঠিত ম্যাচে মেসি ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। তবে মায়ামির হয়ে আগের তিন প্রস্তুতি ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন তিনি।
আল নাসরের বিপক্ষে ম্যাচটি মায়ামির জন্য ছিল হতাশার। ০-৬ গোলে হেরেছে। মেসি যখন মাঠে আসেন আর আগেই এই ছয় গোল হজম করে মায়ামি। মেসি মাঠে নামার পর মায়ামি আর গোল হজম করেনি, তবে একটা গোলও তারা ফেরত দিতে পারেনি।
এক সংবাদ সম্মেলনে মায়ামি কোচ টাটা মার্টিনো বলেন, আমরা মেসিকে যত বেশি সম্ভব সময় খেলাতে চাই। আশা করছি এ ম্যাচে মেসি সর্বোচ্চ সময় খেলতে পারবে। আমরা তার জন্য অপেক্ষা করবো। তবে আশা করছি সে এ ম্যাচে খেলতে পারবে।’
আগামী ২১ ফেব্রুয়ারি মেজর সকার লিগে মায়ামি তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে। প্রতিপক্ষ রিয়াল সল্ট লেক। তার আগে তারা এখন প্রস্তুতি ম্যাচ খেলছে। এ পর্যন্ত চারটি প্রস্তুতি ম্যাচের একটিতেও তারা জিততে পারেনি। মার্টিনো বলেন, আমরা প্রাক মৌসুমে চার ম্যাচের একটিতে জয় পাইনি, এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা সবগুলো ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তবে দ্বিতীয় ম্যাচটা আমাদের জন্য ছিল হতাশার।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















