আগের ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে শেষ বলে নাটকীয় জয় পেয়েছিল মোহামেডান। এবার শেষ বলে শেখ জামালকে ৫ রানে হারাল তারা। শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে পেসার কামরুল ইসলামের বোলিং নৈপূন্যে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারায় তারা।
এই জয়ের ফলে ৭ ম্যাচে ৬ জয়ে মোহামেডানের পয়েন্ট ১২। অন্যদিকে লিগে দ্বিতীয়বারের মতো হার মানা শেখ জামালের পয়েন্ট ৭ ম্যাচে ১০। তাদের অবস্থান ৪ নম্বরে।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতে ২০০ রানে অলআউট হয় ঢাকা মোহামেডান। মাহিদুল ইসলাম অঙ্কন ছাড়া আর কেউ রান পাননি। ১০৪ বলে ৭০ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। এছাড়া আবু হায়দার রনি ৩৬ বলে ৪৫ রান করেন। অভিজ্ঞ মাহমুদউল্লাহ ২২ বলে ২৮ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৯৫ রানে গুটিয়ে যায় শেখ জামাল। দলের ব্যটিং ব্যাটিং বিপর্যয়ের দিনে একা লড়াই করেন কেবল ওপেনার সাইফ হাসান। ১২০ বলে ৮৪ রান করেও দলকে জেতাতে পারেননি এই ওপেনার। এছাড়া জিয়াউর রহমান করেন ৪১ বলে ৩৯ রান আর ২১ রান করেন সৈকত আলি।
বল হাতে মোহানেডানের পক্ষে নাসুম,কামরুল ও আসিফ দুটি করে উইকেট নেন।
