আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় জাতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারের চুক্তি বাতিল করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। গত জুলাই মাসে ভারতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। কিন্তু এক বছরের মধ্যেই তাকে সরিয়ে দেয়া হলো।
গত বছর টেস্ট ক্রিকেটে ভারতের বাজে পারফরম্যান্সের পরই নায়ারকে নিয়ে কানাঘুষা শুরু হয়। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হার এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে হার নায়ারের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি বাতিলে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় দল অস্ট্রেলিয়া থেকে ফেরার পরেই বিসিসিআই প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনায় বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার এবং বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া।
কোচ হিসেবে খুব বেশি অভিজ্ঞ না হলেও গৌতম গম্ভীরের অনুরোধে তাকে ভারতীয় দলের সহকারী কোচ করা হয়েছি। গম্ভীরের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিন বছরের চুক্তি করা হলেও নায়ারের চুক্তির মেয়ার সেই সময় প্রকাশ করেনি বিসিসিআই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











